• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শিক্ষার্থীর  মনোযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার মনোহরদীর কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বন্দরে যুবকের আত্মহত্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেপ্তার বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লা থানায় চিহ্নিত অপরাধীর আনাগোনা নিয়ে প্রশ্ন চার্জশিটের অপেক্ষায় বন্দরের আলোচিত আলিফা ধর্ষণ ও হত্যা মামলা বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, ওসির ভূমিকায় সমালোচনা হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বজলুর রহমান ফতুল্লায় শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের গাছের চারা

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (২০ মে) রাত সোয়া ১০টার দিকে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড ১নং রোড এলাকার শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন একচালা টিনের ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. রকি সরকার (৩১)। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফতুল্লার কুতুবপুর এলাকার সাইনবোর্ড কোবা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, এসআই (নিঃ) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় রকি সরকারের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২ দশমিক ৫ গ্রাম।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts