• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ
পরিচ্ছন্নতা অভিযান।

কামাল উদ্দিন সরকার বাদল।

(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গুর বিস্তার রোধ ও মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মনোহরদী পৌরসভা।

শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ের আশপাশসহ বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনোহরদী পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, নাগরিকদের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category