
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কামাল উদ্দিন সরকার বাদল
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ, স্নিগ্ধ ও রঙিন উপজেলায় রূপান্তরের লক্ষ্যে একদিনে পাঁচ হাজার (৫০০০) বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিফুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম, উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
বিশেষ তিনি
সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, মনোহরদীকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত কর্মকর্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মনোহরদীর পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এদিকে একই দিনে মনোহরদী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।