• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত

মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা

মো হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, আত্মবিশ্বাসী হতে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করার লক্ষ্যে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মো. জাকিরুল হাসান, মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম ফজলিত রাব্বি মুমিনা এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিসহ অতিথিরা বিদ্যালয়ের ইংলিশ ক্লাব ও বিজ্ঞান ক্লাবের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা ইংরেজিতে একটি ছোট নাটিকা পরিবেশন করে নিজেদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের পরিচয় তুলে ধরে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ অতিথিদের প্রশংসা অর্জন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহামুদুল হাসান বলেন, জীবনে বড় হতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সাহস, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নিজেকে একজন সৎ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ইংলিশ ক্লাব ও বিজ্ঞান ক্লাবের মতো উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, ক্লাবভিত্তিক উদ্যোগ ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষক মো. মাকসুদ আলম মাসুমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পীরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি প্রতিকূলতা মোকাবিলায় সাহসী, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়। স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category