• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কামাল উদ্দিন সরকার বাদল।

 (নরসিংদী) প্রতিনিধি:
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) মনোহরদী পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানে বিভিন্ন সড়ক, আশপাশের ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী পৌরসভায় এ বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় মনোহরদী পৌরসভার হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category