• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন খান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এফ.এম মোখলেছুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিব হাসান, সহ-সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদল।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category