• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান মাস্টারের মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শাহীদ মিয়া (৩৬) ও মো. হিমেল মিয়া (২৪)-কে আটক করে। এ সময় আল আমিন (২৬) নামে অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে শাহীদ মিয়ার হেফাজত থেকে ৫০০ গ্রাম এবং মো. হিমেল মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ৬০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা, উদ্ধার ও জব্দ করা হয়েছে।

মনোহরদী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মনোহরদী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category