• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কামাল উদ্দিন সরকার বাদল, (নরসিংদী) প্রতিনিধি,

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, মনোহরদী, নরসিংদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজীআ নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category