• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করে নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খ. ম. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহীনুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম বাবুল মোল্লা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহামুদুর রহমান তপন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সামসুল ইসলাম নাজিমসহ অন্যান্য অতিথিরা।

সমাবেশে বক্তারা বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকের বিস্তার রোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন নতুন প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category