• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী ব্যাংক কলোনি এলাকায় এবং একই দিন দিবাগত রাত আড়াইটার দিকে জালকুড়ি শিকদারপুল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন— শফিকুল ইসলাম ওরফে শফিক ওরফে সখি (৪০), রাশিদা খাতুন (৩৪), নূর নবী (২৫), রফিক (১৯) ও জিসান (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওরফে শফিক ওরফে সখির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category