• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে হামলা-ভাঙচুর, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় কাজী তানভীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী কাজী আব্দুল কালামের বাড়িতে হামলা চালায়। হামলার সময় আব্দুল কালাম (৪৬) ও তার স্ত্রী পারুল আক্তারকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তাদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটও চালায় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহতদের মেয়ে কাজী তানজিলা জানান, “আমার বাবা-মাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করেছে এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।”

এ ঘটনায় কাজী তানভীর (২৫), কাজী তাহের (৬০), মুক্তি আক্তার (৪৫), কাজী সবুজ ও কাজী সায়েমসহ পাঁচজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজী তানজিলা।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category