• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাজেটে শিক্ষাখাত নিয়ে বড় বড় কথা বলা হলেও শিক্ষকদের রাজপথে অবস্থান করতে হচ্ছে: মাসুম বিল্লাহ

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

[ad_1]

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি বলেছেন, সরকার সংসদে বাজেট উপস্থাপন করতে গিয়ে শিক্ষাখাতে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আশার তুবড়ি ছুটিয়েছে, অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের রাজপথে আমরণ অনশন করতে হচ্ছে। এটা শিক্ষা নিয়ে দ্বিচারিতার উৎকট দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

রোববার (১৪ জুন) বাদ মাগরিব মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, শিক্ষকদের দাবী নিয়ে আলাপ-আলোচনা করা যেতে পারতো। তারা ৬ দিন রাস্তায় অনশন করা সত্বেও সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করে নাই। বাধ্য হয়েই তারা আজকে লংমার্চের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক নেতাদের মতে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো কোনো শিক্ষকের বেতন ছাড় করেনি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category