• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলস্টেশন গেট এলাকায় গিয়ে শেষ হয়।

 

মিছিলে যুবদল নেতা জোসেফ, শিকদার বাপ্পীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

 

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। যুবদল নেতা জোসেফ বলেন, “রাজনীতি একটি চলমান বিষয়। এখানে হতাশ হওয়ার কিছু নেই। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

এ সময় যুবদল নেতা শিকদার বাপ্পী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

 

সমাবেশে বক্তারা সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category