• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

লাঙ্গলবন্দে ২৪টি ঘাটে স্নান করছে পুণ্যার্থী

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহাসিক লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ‘মহাষ্টমী স্নানোৎসব’। 

 

 বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা ১৭ মিনিটে শুরু হয়েছে এই স্নানোৎসব । শেষ হবে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯ মিনিটে।

 

পাপমুক্তির আশায় দেশ-বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লাঙ্গলবন্দ এলাকা।

 

ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকেও ভক্তরা এ স্নানোৎসবে অংশ নিতে এসেছেন।

 

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও আনসারের সমন্বয়ে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি নজরদারি, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

 

 পুণ্যার্থীদের সুবিধার্থে ২৪টি স্নানঘাট সংস্কার, নদের কচুরিপানা অপসারণ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির জন্য ৪৭টি নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া নারীদের কাপড় পরিবর্তনের জন্য বিশেষ কক্ষ ও ১০০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category