• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

মাদকের বিষবাষ্প রুখতে সাব্বির সেন্টুর ‘জিরো লাইফ’

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

[ad_1]

 

বর্তমানে দেশের তরুণ ও যুবসমাজ যখন মাদকের ভয়াবহ থাবায় ক্ষতবিক্ষত, যখন ঘরে ঘরে মাদক আর জুয়ার নেশায় ধ্বংস হচ্ছে অজস্র প্রাণ—ঠিক সেই সময়ে লেখনী ও সংস্কৃতির মাধ্যমে এক অনন্য লড়াই শুরু করেছেন জনপ্রিয় লেখক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু| ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত তার বিশেষ নাট্যগ্রন্থ ‘শর্টস্ক্রিপ্ট’ বর্তমানে পাঠকমহলে ব্যাপক সমাদৃত হচ্ছে| কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে এই লেখনী এখন ছড়িয়ে পড়েছে রাজপথ ও মঞ্চে, যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা অন্ধকার দূর করতে আশার আলো দেখাচ্ছে|

 

১০টি বাস্তবধর্মী গল্পের নাট্যরূপ নিয়ে সাজানো হয়েছে ‘শর্টস্ক্রিপ্ট’ বইটি| এতে বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যাগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে| মাদকের অপব্যবহার থেকে শুরু করে অনলাইন জুয়া, অটো-মিশুক ছিনতাই, সাম্প্রতিক ‘রাসেলস ভাইপার’ আতঙ্ক এবং রহস্যময় ভৌতিক কাহিনী—সবই উঠে এসেছে লেখকের কলমে| প্রতিটি স্ক্রিপ্ট যেন সমাজের একেকটি করুণ ও নগ্ন সত্যের প্রতিচ্ছবি|

 

বইটির অন্যতম আকর্ষণ মাদকবিরোধী বিশেষ নাটক ‘জিরো লাইফ’| সম্প্রতি এটি মঞ্চস্থ হয়ে ˆতরি করেছে এক নতুন ইতিহাস| গত ২৪ এপ্রিল, শুক্রবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় নাটকটি মঞ্চস্থ হয়| উপস্থিত রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের সামনে যখন শিল্পীরা ‘জিরো লাইফ’-এর দৃশ্যগুলো জীবন্ত করে তুলছিলেন, তখন দর্শকদের পিনপতন নীরবতাই বলে দিচ্ছিল নাটকের প্রভাব কতটা গভীর| সমাজের অসঙ্গতি যে শিল্পের মাধ্যমে এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাব্বির আহমেদ সেন্টু|

 

ফিচারটি ˆতরির সময় সচেতন মহলের আলোচনায় উঠে আসে এক আক্ষেপের কথা| এক সময় পাড়া-মহল্লায় নিয়মিত মঞ্চ নাটক, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো| কিন্তু যুগের পরিবর্তনে সেই সুস্থ ধারা আজ বিলুপ্তপ্রায়| ফল¯^রূপ, সামাজিক বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং অপরাধপ্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে| কিশোর গ্যাং থেকে শুরু করে মাদকের নীল দংশন—সবকিছুর মূলেই রয়েছে সুস্থ বিনোদনের অভাব|

 

‘জিরো লাইফ’ নাটকের সাফল্য দেখে সুধীজন ও সচেতন নাগরিকদের অভিমত—দেশ, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এমন সচেতনতামূলক নাটক প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত মঞ্চস্থ করা উচিত| সমাজ সংস্কারে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলন|

 

সাব্বির আহমেদ সেন্টুর ‘শর্টস্ক্রিপ্ট’ বইটি এবং তার নির্মিত নাটকগুলো প্রমাণ করে দিচ্ছে যে, কলম ও মঞ্চ আজও অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে| ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে এমন সৃজনশীল উদ্যোগের প্রসার এখন সময়ের দাবি|



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts