• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণকারী গ্রেপ্তার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৩৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

 

মো হিমেল মিয়া
মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান মনোহরদী থানা পুলিশ।

এর আগে বুধবার রাতে মনোহরদীর উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কৃষিশ্রমিক সুমন মিয়া জেলার মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া এলাকার মো: জয়নাল মিয়ার ছেলে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান। গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গত ৯ মার্চ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

গত ২৫ মার্চ সন্ধ্যায় মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া গ্রামের জনৈক আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করে ওই গ্রামের সুমন মিয়া। এসময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে থানায় খবর দেয়। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন এ ঘটনায় মনোহরদী থানায় অভিযুক্ত সুমন মিয়াকে আসামী করে মামলা করেন। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আসামী সুমন মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category