
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজমীর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাতে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আজমীর ওই এলাকার ফজলুল হক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ধৃত আসামিকে রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।