• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

নারায়ণগঞ্জে তিন মসজিদের যৌথ অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক ৭ 

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে সামাজিক অবক্ষয় ও অপরাধ দমনে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাসদাইর পাকাপুল এলাকায় তিনটি মসজিদভিত্তিক সংগঠনের যৌথ অভিযানে একটি জুয়ার আসর ভেঙে একাধিক জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে (১১ এপ্রিল) এ  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেয় স্থানীয় তিনটি সংগঠন—আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন, বাইতুল আকসা সমাজ কল্যাণ সংগঠন এবং বাইতুন নূর সমাজ কল্যাণ সংগঠন। দীর্ঘদিন ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চক্রটি গোপনে বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করে আসছিল, যার কারণে এলাকার যুবসমাজ ধীরে ধীরে বিপথে চলে যাচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা তাদের কার্যক্রম বন্ধ করেনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় সংগঠনগুলো যৌথভাবে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

শনিবার অভিযান চালিয়ে জুয়ার আসরে হানা দিলে ৭জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর নেতারা জানান, সমাজকে সুস্থ ও অপরাধমুক্ত রাখতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারেই আপোষহীন। আজকের এই অভিযান তারই অংশ।

তারা আরও বলেন, যারা এখনো এসব অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্য এটি শেষ সতর্কবার্তা। ভালো পথে ফিরে না এলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সচেতন মহল বলছেন, সমাজভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা গেলে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অভিযান সংশ্লিষ্টরা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ এলাকার অপরাধ দমনে সচেতন হোন এবং আমাদের সাথে সহযোগিতা করুন। একতাবদ্ধ প্রতিরোধই পারে একটি সুন্দর, নিরাপদ ও কলুষমুক্ত সমাজ গড়ে তুলতে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category