• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বন্দরে ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

[ad_1]

 জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা, খোরশেদ আলম ও শিক্ষক মো. দিদার হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি লেভেল কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিবানী সরকার বলেন, সচেতনতা সকল রোগ প্রতিরোধের প্রধান হাতিয়ার। হাম-রুবেলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, করোনার মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে, তাই সম্মিলিত প্রচেষ্টায় হাম-রুবেলা প্রতিরোধ করা আরও সহজ।

অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন উপজেলা এমপিআই মাহাবুব হাসান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category