• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

গভীর নলকূপের ওপর নাসিকের কর বাতিলসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আবাসিক গভীর নলকূপের ওপর ধার্যকৃত কর বাতিলসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ শে এপ্রিল) সকালে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে ‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পানির ওপর কর আরোপ একটি অযৌক্তিক সিদ্ধান্ত। সিটি কর্পোরেশন এলাকায় পানির সঠিক সরবরাহ নিশ্চিত না করে উল্টো আবাসিক গভীর নলকূপের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ নাগরিকদের জন্য কষ্টসাধ্য।

 

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: আবাসিক গভীর নলকূপের ওপর আরোপিত সকল প্রকার কর অবিলম্বে বাতিল করা।

 

পানির বিল ও কর নির্ধারণে সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনা করা।

 

নলকূপ ব্যবহারের ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করা।

 

সমিতির নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই অযৌক্তিক কর প্রত্যাহার করা না হয়, তবে নারায়ণগঞ্জের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন আবাসিক এলাকার কয়েকশ’ ভুক্তভোগী নাগরিক ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category