• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈদুল ফিতর উপলক্ষে মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন :স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে মনোহরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন :স্বাস্থ্যমন্ত্রী

আজ ১৮ মার্চ ২০২৬ তারিখে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এ অনুদান বিতরণ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ।
এছাড়াও মনোহরদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category