• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা নানার বাড়ির পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে অপর ভাই তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category