• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে রাহাবার এগ্রো থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইসমাইল ইসলাম (রতন)।

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল ইসলাম রতন জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়িক সূত্রে মহাদেবচন্দ্র সাধুর সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় নিজেকে খুলনার স্বনামধন্য ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে আস্থা অর্জন করেন তিনি। পরবর্তীতে দীর্ঘদিন লেনদেনের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১৫ কোটি টাকার পণ্য গ্রহণ করলেও এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করেননি।

 

তিনি বলেন, ২০২৫ সালের ২১ আগস্ট ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্ত আদালত থেকে জামিন নিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ এবং বাকি টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি বাকি টাকা পরিশোধ করেননি।

 

তিনি অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিত অপহরণ নাটক সাজিয়ে খুলনা ও সাতক্ষীরায় একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ঈদুল ফিতরের আগে ১০ দিন কারাভোগ করতে হয়েছে তাকে।

 

তিনি আরও জানান, জেল থেকে মুক্তির পর আবার নতুন করে মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অভিযুক্ত মহাদেবচন্দ্র সাধুর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১১৬টি মামলা রয়েছে এবং তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

 

তিনি প্রশাসনের কাছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম, রাধিকা অয়েল অ্যান্ড ডাল মিলের মালিক লিটন কুমার, বাবুলাল চক্রবর্তী, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category