• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে হলি উইলস স্কুলের উদ্যোগে পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে লড়াকু ভূমিকার জন্য সম্মাননা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির ঢাকা বিভাগীয় সভাপতি রাজনীতিক অকিল উদ্দিন ভূঁইয়া।

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে সম্মাননা দেয়া হয়।

 

প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আহত হয়েছে, জীবন দিয়েছে তারা এই জাতর শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ যতদিন থাকবে তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো। তারা আমাদের বটগাছ। এই দেশ আমাদের সবার, তাই নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে আছে, থাকবে।”

 

তিনি আরও বলেন, “অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ্য। আমরা চাই তারা দীর্ঘদিন বেচে থাকুক এবং আমরা তাদের দিক নির্দেশনায় দল-মত নির্বিশেষে এই দেশকে সুন্দর দেশে পরিণত করবো। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই বিভক্তি আর চাই না। আমরা চাই, মানুষ, সমাজ, দেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য রাজনৈতিক জায়গায় থাকবে। আমরা সবাই এই জাতিকে আগামীর দিকে নিয়ে যাবো।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category