• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর টিটির বাড়ি এলাকায় মাদক,জুয়া ও ইভটিজিং বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

 

 

তালতলা তদন্ত কেন্দ্রের আইসি আ. হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিবুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ফিডের পরিচালক বাবু মিয়া, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিফাত, তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম মিয়া এবং এএসআই রিফাত হোসেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন,সমাজকে মাদকমুক্ত করতে হলে এবং জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। মাদক ও অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category