• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। আজ কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে ছুটি দেওয়া হয়েছে।

এর আগে ১৪ মে দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন, তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category