• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে গাড়ির ধাক্কায় নিহত ১

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

[ad_1]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সোনারগাঁ থানার নিউ টাউন এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকাগামী লেনে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি । এসময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথা, পেট, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category