• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ডা: সেলিনা হায়াৎ আইভীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। 

 

এর আগে ২৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট এগারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

 

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপীল বিভাগে শুনানীর অপেক্ষা রয়েছে। 

 

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনীভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো। 

সট: আওলাদ হোসেন, মামলার আইনজীবী।

 

উল্লেখ্য, গত ৯ মে ভোরে সাড়ে ৬টার নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তাকে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category