• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পার্লারেরকর্মী সেজে দুই গৃহবধুর স্বর্ণালঙ্কার লুট

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিউটি পার্লারের কর্মী পরিচয়ে অভিনব কৌশলে দুই গৃহবধুর প্রায় তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে এক নারী প্রতারক। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে মাদানীনগর এলাকার সিটি টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী সুমাইয়া খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক নারী তার বাসায় এসে নিজেকে একটি বিউটি পার্লারের কর্মী এবং প্রতিবেশী হিসেবে পরিচয় দেয়। তার কথায় বিশ্বাস করে তিনি ওই নারীকে বাসায় প্রবেশের অনুমতি দেন। পরে পাশের বাসার আরেক নারী প্রতিবেশীও ফেসিয়াল করানোর জন্য সেখানে আসেন।

 

একপর্যায়ে প্রতারক নারী দুজনকে ফেসিয়াল করার কথা বলে চেয়ারে বসায়। অভিযোগ রয়েছে, কৌশলে তাদের চেতনানাশক প্রয়োগ করে অচেতন বা অসাড় অবস্থায় ফেলে দেয়। এরপর সুমাইয়া খানের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুটি স্বর্ণের দুল এবং তার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার জানান, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্তে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অভিযুক্ত নারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category