• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নিহত

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জে ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার ভুইগড়ের মাহমুদপুর এলাকায় বসবাস করতেন। তার স্বামী ইমন পেশায় একজন চায়ের দোকানদার। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মানসুরা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category