• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, গ্রেপ্তার ২

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ট্যাংক লরিতে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এ সময় প্রায় ১৩ হাজার ৫’শ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি ও ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন।

প্রশাসন জানায়, অভিযানের সময় দেখা যায়, দুটি ট্যাংক লরি স্থাপন করে তাতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জড়িত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরের দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। লরিগুলোতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়া দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়। জব্দ করা ট্যাংক লরিগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

[ad_2]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category