• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সার্ফিংয়ের উন্নয়নে কাজ করবো: সাইফুল

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

[ad_1]

শেষ হলো অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে তিন ক্যাটাগরির ফাইনাল রাউন্ডের মাধ্যমে শেষ হয় এবারের আসর। 

সার্ফিং এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারফিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব:) মুজাহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন। 

এবারের আসরে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ফাতেমা। দ্বিতীয় স্থান অধিকার করেন মিলি ও তৃতীয় হয়েছেন হুসনে আরা। 

পুরুষ ক্যাটাগরিতে সেরা হয়েছেন মান্নান, রানার আপ ট্রফি জিতেছেন ইউনুস এবং তৃতীয় স্থান অফহিকার করেছেন নাসির। 

আর জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সাঈদ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নুর মোহাম্মদ এবং তৃতীয় হয়েছেন হেলাল। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব:) মুজাহিদ উদ্দিন বলেন, সার্ফিংকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সার্ফারদের প্রশিক্ষন নিয়মিত

সভাপতির বক্তব্যে খন্দকার সাইফুল ইসলাম বলেন, আজকে যারা জয়ী হতে পারেননি, তারা আগামি দিনে নিজেদের ভুল সূধরে আরো ভালো রেজাল্ট করে ট্রফি জিতবেন সেটাই প্রত্যাশা করি। সার্ফিংয়ের উন্নতির জন্য যা যা করার প্রয়োজন সেটা ফেডারেশন করবে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে সার্ফারদের বেতন কাঠামোতে আনার জন্য আমরা আলোচনা করবো। 

পরে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে সার্ফিং ফেডারেশনের সহ সভাপতি খন্দকার সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিএসপিএ কক্সবাজার জেলা শাখার সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক আহসান সুমন, সহ সভাপতি বাবুল এ ক্রেস্ট তুলে দেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category