• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যরা

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

[ad_1]

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই উপ-পরিদর্শক-এসআইসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার(২৫ এপ্রিল)রাত সাড়ে ১২টার দিকে সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়,সারিকাইতে মাদকসহ দিদার নামে এক ব্যক্তিকে আটকের খবর দেয় হাসান ও বাবর। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিএনপির দুটি পক্ষকে সংঘর্ষে লিপ্ত দেখতে পায়। সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে, স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা একত্রিত হয়ে পুলিশের ওপর দায় চাপিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। মুহূর্তের মধ্যে প্রায় ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদ আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে এএসআই আপেল মাহমুদ বলেন, আমাদের ফোন করে খবর দেয় হাসান ও বাবর। তারা জানান, ইয়াবাসহ একজনকে আটক করে রেখেছে তারা। কিন্তু আমরা গিয়ে কাউকে পাইনি। আটককৃত ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে ওরা বলেন এলাকার মানুষজন এসে নিয়ে গেছে। পরবর্তীতে তারা সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফের বাড়িতে হামলা করতে গেলে আমরাও ওখানে যায়। হামলা ঠেকানোর চেষ্টা করলে হাসান, বাবরসহ তার ৫০/৬০জন দলবল নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়। পরে আরো পুলিশ ফোর্স এসে আমাদের উদ্ধার করেন।

পুলিশের উপর হামলার বিষয়ে জানতে চাইলে এএসআই নুর উদ্দিন বলেন, আমরা নাইট শিপ্টে ডিউটি করছিলাম। হাসান ও বাবর ফোন করে ইয়াবাসহ একজনকে আটক করে রেখেছে বলে আমাদের ডেকে আনে। এসে দেখি ঘটনা। কেউ। কেউ নেই। এরপর গাজী হানিফের বাড়িতে হামলা করার খবর পেয়ে সেখানে গেলে আমাদের উপর হামলা করে তারা।

হামলার বিষয়ে জানতে চাইলে সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ জানান, আমার বাড়িতে হামলা করেছে। আমাকে ফোনে হুমকি ধামকি দিচ্ছে কিন্তু কেন সেটা আমি জানি না। পুলিশের উপর হামলা করেছে একদল সন্ত্রাসী। আমি তাদের চিনি না।

পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ফাহিম, তাহিন ও নিলয় নামে তিনজনকে আটক করেছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category