• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

শিবপুরে রাতের আঁধারে তেলের গুদামে প্রশাসনের চিরুনি অভিযান

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় পৃথক দুই দফা অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কয়েকটি টিনশেড গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটারের ৪টি ব্যারেল ডিজেল, ৪০ লিটারের একটি ডিজেল কনটেইনার এবং ৫ লিটারের একটি পেট্রোল কনটেইনারসহ মোট ৮৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
এ সময় মহাসড়ক সংলগ্ন ‘বন্ধু হোটেল’-এ অভিযান চালিয়ে কুন্দারপাড়া এলাকার বাসিন্দা মোঃ আল-আমিন (পিতা: আবু তাহের)-কে প্রায় ৪০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে একই দিন বিকেল ৩টার পর পুনরায় কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফা অভিযানে হাইওয়ের পাশে অবস্থিত দুটি গুদামঘর থেকে আরও ৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category