• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার: রূপগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

[ad_1]

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং দীর্ঘদিন সুস্পষ্ট কোনো ভিশনের অভাব ছিল। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিক পাসের পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যা শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কারিকুলাম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষাদানের সক্ষমতার সমন্বয় জরুরি। যোগ্য শিক্ষক যেন শ্রেণিকক্ষে থাকেন, তা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার অবকাঠামো নির্মাণ করতে পারে, তবে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি রূপগঞ্জে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। তিনি বলেন, করোনা মহামারি ও সাম্প্রতিক বিভিন্ন সংকটে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিকভাবে শিক্ষা একটি সেবাখাত হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এ খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রাথমিক শিক্ষাকে আরও নিরাপদ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান ও সোহানুর রহমানসহ সংশ্লিষ্টরা।

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category