• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

[ad_1]

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার জন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সম্মাননা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। এ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মাঠে উপস্থিত থেকে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ। এ সময় তাঁর সাথে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শততম টেস্ট খেলার জন্য মুশফিককে অভিনন্দন জানান আসিফ মাহমুদ। তার প্রত্যাশা কাল সেঞ্চুরি পূর্ণ করবেন মুশফিক। সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে আজ শেষ করেছেন তিনি। কাল শততম টেস্টে শতরান করবেন, এটা আমাদের একটা প্রাপ্তি হবে।

তিনি আরও বলেন, আশা করি মুশফিক ভাইকে অনুসরণ করে আমাদের আরও অনেক খেলোয়াড় শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন। মুশফিক ভাইয়ের সাথে আমাদের শৈশব জড়িত। আমাদের বয়সী যারা আছে, যখন দেখতাম বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই যখন মাঠে আসতেন, তখন একটু স্বস্তি লাগতো, এবার দল স্টেবল হবে, এখন একটু রান হবে, দল টিকতে পারবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category