• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

[ad_1]

জ্বালানি সংকটজনিত কারণে হওয়া লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বারে মোমবাতি বিতরণ করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাদের ভোগান্তির কথা শোনেন হাসনাত আবদুল্লাহ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এ পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার দেশে কোনো সংকটের কথা স্বীকার করে না। দেশে বিদ্যুৎ-জ্বালানি এবং নানা ধরনের সংকট থাকলেও সরকারের মুখে তা প্রকাশ পায় না। তারা সংসদে বলে আমাদের তেল আছে, বিদ্যুৎ আছে, সব ধরনের জ্বালানি আছে, সবকিছুই পরিপূর্ণ আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি- আপনারা স্বীকার করেন সংকট আছে কি নাই?

তিনি আরও বলেন, সরকার যেহেতু স্বীকার করে না, পাশাপাশি সারা দিন বিদ্যুৎ থাকে না, এজন্য আমরা আপনাদেরকে একটা করে মোমবাতি বিতরণ করছি। আমরা মানুষের কষ্ট উপলব্ধি করি। তাই আপনাদেরকে সান্ত্বনা দিতে ছুটে এসেছি। সরকারের দায়িত্ব ছিল জনগণের এসব ভোগান্তি উপলব্ধি করা এবং নিরসন করা। কিন্তু তারা বাস্তবতা স্বীকার করতে চায় না। সরকার জনগণের চলমান প্রত্যাশা এবং চাহিদা পূরণ করতে পারছে না।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category