• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দে দুইদিনব্যাপী মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর প্রায় ২টা ৫৯ মিনিটে শেষ হয়। 

 

চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি উপলক্ষে আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো পুণ্যার্থী অংশ নেন।

 

স্নানোৎসব উপলক্ষে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই দলবদ্ধভাবে পুণ্যস্নানে অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপমোচন হয় এবং পুণ্য লাভ করা যায়।

 

উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্নান ঘাটগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি নদীতে নৌ-পুলিশ ও ডুবুরি দল প্রস্তুত ছিল যেকোনো দুর্ঘটনা মোকাবেলায়।

 

পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাট সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার ও নারীদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়। 

 

এদিকে স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দ এলাকায় বসে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।

 

দুইদিনব্যাপী এই মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও প্রশাসন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category