• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্ননোৎসবে থাকছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাঅষ্টমী স্নান উৎসব বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এসময় তারা সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ‘অষ্টমী স্নানকে কেন্দ্র করে প্রায় এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৬০০ জন আনসার সদস্য ও প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার পাশাপাশি পূণ্যার্থীদের ভীড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে বিশেষ টিম।’ 

 তিনি বলেন, পূণ্যার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসার জন্যও প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।

 

এদিকে অষ্টমী স্নান উৎসব পরিদর্শনে বুধবার বিকেলে লাঙ্গলবন্দে যাওয়ার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।

 

উল্লেখ্য, প্রতি বছর চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category