• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

[ad_1]

ভারতীয় সংগীত জগতের প্রয়াত কিংবদন্তিতুল্য গায়িকা আশা ভোঁসলেকে হারানোর শোকে অনুরাগীরা মুহ্যমান। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে এই গুণী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। এতে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনাবিস।

গতকাল (১২ এপ্রিল) রোববার সন্ধ্যায় তার মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নেওয়া হয়। আজ (১৩ এপ্রিল) সোমবার বেলা ১১টা থেকে সেখানে সাধারণ মানুষসহ ভক্ত-অনুরাগীরা প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে। কাচের কফিনে রাখা হয়েছে মরদেহ, যা ঢেকে দেওয়া হয়েছে ভারতের জাতীয় পতাকায়। প্রিয় গায়িকাকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছে ‘গান স্যালুট’রও।

বিকেল ৩টা পর্যন্ত মরদেহ বাসভবনেই রাখা হয়েছে বলে জানা গেছে। শেষ বিদায়ের এই আবহে তার বাসভবনে বাজছে কালজয়ী গান-‘আও হুজুর তুমকো’, ‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ও সাথী রে’ ও মারাঠি গান ‘হি ওয়াত দূর যেতে’। প্রিয় শিল্পীকে একঝলক দেখতে সেখানে ভিড় করছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। উপস্থিত হয়েছেন বলিউডের বহু তারকাও।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসায় নিয়োজিত ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গজল থেকে ক্যাবারে-সংগীতের প্রতিটি ধারাতেই সমান দক্ষতা দেখিয়েছেন আশা ভোঁসলে। সংগীত পরিচালক ও. পি. নায়ারের সঙ্গে তার জুটি উপহার দিয়েছে ‘আও হুজুর তুমকো’র মতো জনপ্রিয় গান। আর আর. ডি. বর্মণের সুরে গাওয়া ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’ আজও রোমান্টিক গানের অনন্য উদাহরণ।

‘পিয়া তু আব তো আজা’, ‘ইয়ে মেরা দিল’-এসব গান যেমন সংগীতের সংজ্ঞা বদলে দিয়েছে, তেমনি ‘ইন আঁখো কি মস্তি’ ও ‘দিল চিজ কেয়া হ্যায়’র মতো গানে তার ধ্রুপদী সুরের গভীরতা প্রমাণ করে, কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে সংগীতপ্রেমীদের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি।

তার কণ্ঠ, তার সুর-সবকিছু মিলিয়ে সংগীতের আকাশে চিরঅম্লান হয়ে থাকবেন আশা ভোঁসলে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category