• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রায়পুরায় নিখোঁজের ১দিন পর প্রতিবেশির ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

[ad_1]

১৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে আব্দুর রহমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে নিখোঁজ হয় আব্দুর রহমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। এরপর সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম কাজ করছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পাই। নিখুঁত বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন করবে।”

মরদেহের আলামত যেন নষ্ট না হয়, সেজন্য পুলিশ কাজ করছে। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আছেন।

এদিকে শিশু আব্দুর রহমানের এমন রহস্যজনক মৃত্যুতে চরমরজাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
#

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category