• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৩২ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া এলাকার মো. আশরাফুল আলম (৩০) ও মো. মেরাজ উদ্দিন (৫১), রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকার মেহেদী হাসান ওরফে মনা (২৫), কর্ণহার থানার সরিষাকুড়ি এলাকার মো. বিপ্লব (৩২), গোদাগাড়ী উপজেলার মো. নাসির হোসেন (২৮) এবং কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মো. আশিক আলী (২৮)।

পুলিশ জানায়, ১৫ এপ্রিল রাত ও ভোরে পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া, রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া, কর্ণহার থানার ডাংগেরহাট এবং কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, প্রায় সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মেহেদীর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা ও ২টি পেনাল কোডের মামলা রয়েছে।

এছাড়া বিপ্লবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category