• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে শুধু নারীদের জন্য প্রথম গণ-শৌচাগার চালু

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

[ad_1]

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শুধু নারীদের জন্য দেশের প্রথম গণ-শৌচাগার ‘অনন্যা’ চালু হয়েছে।  ‘অনন্যা’ টয়লেটটি নারীদের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা ও নকশা করা হয়েছে। এখানে রয়েছে প্রতিবন্ধী নারী ব্যবহারকারীদের জন্য একটি সহজে প্রবেশযোগ্য চেম্বার, যাতে শারীরিক প্রতিবন্ধকতা থাকা নারীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। বেসরকারি সংস্থা ‘ভূমিজ’  টয়লেটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

সোমবার (১৭ মার্চ) গণ-শৌচাগারটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইডিশ দূতাবাস সহযোগিতায় গণ-শৌচাগার তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

ওয়াটারএইডের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন অনেক নারী যাত্রী, কর্মজীবী নারী ও পথচারী মহাখালী বাস টার্মিনাল এলাকা দিয়ে যাতায়াত করেন। সেখানে নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট সুবিধা না থাকায় অনেক নারীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এ ছাড়া নারীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানে স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন মায়েদের জন্য রয়েছে একটি ব্রেস্টফিডিং রুম এবং বেবি ডায়াপার পরিবর্তনের স্টেশন, যাতে শিশুসহ ভ্রমণকারী মায়েরা সহজেই তাদের শিশুর যত্ন নিতে পারেন।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, এটি শুধু একটি টয়লেট নির্মাণ নয়, বরং নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগকে অনুসরণ করে শহরজুড়ে নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপনে এগিয়ে আসবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category