• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রমজানে চুলের যত্নে টমেটোর রস হতে পারে সহজ সমাধান

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

[ad_1]

ত্বকের যত্নের জন্য অনেকেই টমেটো ব্যবহার করেন। রোদে পোড়া দাগ কমাতে টমেটোর রস সাহায্য করে।তবে জানেন কি চুলের যত্নেও টমেটো ব্যবহার করা যায় । চুলকে ক্ষতি থেকে রক্ষা করে এবং স্ক্যাল্পকে স্বাস্থ্যকর রাখে। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও টমেটো অতুলনীয়। রমজান মাসে দিনের ব্যস্ততার পর রাতে একটু সময় বের করে চুলের যত্ন নেওয়া যায়। সে ক্ষেত্রে টমেটোর রস সহজ ও ঘরোয়া একটি বিকল্প হতে পারে।

টমেটোর পুষ্টিগুণ ও চুলের জন্য গুরুত্ব
টমেটোতে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, বায়োটিন এবং জিঙ্ক। এগুলো চুলের ফলিকলকে পুষ্টি জোগায় এবং চুলকে শক্তিশালী করে। লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষতি থেকে রক্ষা করে এবং ফলিকলের ক্ষয় সামলে দেয়। এছাড়া ভিটামিন এ মাথার ত্বকে সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে, আর্দ্রতা বজায় রাখে এবং খুশকি কমাতে সাহায্য করে। টমেটোর প্রাকৃতিক অ্যাসিড স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

শুধু টমেটোর রস
পানি দিয়ে টমেটো ভালো করে ধুয়ে ফেলুন। তার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। আর কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই। মাথায় মাখার আগে চুলটা একটু ভিজিয়ে নিন। এ বার টমেটোর রস সরাসরি স্ক্যাল্পে মেখে ফেলুন। মিনিট পাঁচেক হালকা হাতে মাসাজ করুন। এতে রক্ত চলাচল ভালো হয়। আধ ঘণ্টা ওই ভাবে রেখে দিন। তার পর শ্যাম্পু করে ফেলুন।

চুল পড়া বন্ধের জন্য আরেকটি কার্যকর উপায় হল টমেটোর রস নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা। মিশ্রণটি হালকা গরম করুন এবং সারারাত মাথার ত্বকে লাগিয়ে রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। এছাড়া মিশ্রণ সারারাত না রাখতে চাইলে চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এবং মাথার ত্বকে পুষ্টি জোগাবে।

রমজানে চুলের যত্নে টমেটোর রস হতে পারে সহজ সমাধান

অ্যালোভেরা ও টমেটোর রস
টমেটোর পেস্ট এবং অ্যালোভেরা জেলের মাস্ক চুলের জন্য বেশ কার্যকরী উপাদান। মিশ্রণটি চুলের স্বাস্থ্য রক্ষায় একটি চমৎকার কাজ করে। ২ টেবিল তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে মাস্কটি চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন।এই মিশ্রণ চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর ও ঘন রাখে।এটি চুল পড়া রোধ, খুশকি দূর, স্কাল্পের পিএইচ ভারসাম্য বজায় এবং চুলকে উজ্জ্বল ও মজবুত করতে সাহায্য করে।

টমেটো ও পেঁয়াজের রস
যাদের চুল দ্রুত বড় হয় না, তাদের জন্য পেঁয়াজ এবং টমেটোর রসের মিশ্রণ খুবই কার্যকর। ২ টেবিল টমেটোর রস ও ১ টেবিল পেঁয়াজের রস মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর রাখে।

নতুন চুল গজাতে হলে স্ক্যাল্প খুশকি-মুক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল থাকা জরুরি। টমেটোর রস মাথার ত্বকে এমন একটি পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে।তবে হরমোনের তারতম্যের কারণে যদি চুল ঝরে বা হেয়ার থিনিং-এর সমস্যা দেখা দেয়, তখন টমেটোর রস সেই ক্ষেত্রে অনেকটা কার্যকর নাও হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category