• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

[ad_1]

রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে‌ নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে এবং মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এদিকে, তাকে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে, মাদকের একটি বড় চালান রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে। এরপর ডিবির একটি অভিযানিক দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয়। খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজেদুল ওরফে শোয়েবকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনার পর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category