• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরে যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

[ad_1]

স্টাফ রিপোর্টার: যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ৪ মার্চ বুধবার দুপুরে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত, সংগঠক, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধি ও যুব কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব অ্যাম্বাসেডর ও জাতীয় স্বেচ্ছাসেবক পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক সোহাগ মহাজন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একে এম শাহরিয়ার রেজা।

উক্ত সভায় যুবদের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন সহকারী পরিচালক নাসরিন বেগম। ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কারপ্রাপ্ত এম এ মান্নান ভূঁইয়া, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক মনোরঞ্জন মন্ডল, প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, অধরা স্কীল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান খনিয়া খানম ববি, ন্যাচারাল ইয়ুথ অর্গানাইজেশন সভাপতি পায়েল আক্তার নুপুর, নাহার মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি বিল্লাল হোসেন, পুরান ঢাকা আদীবাসী ফোরামের সভাপতি হোসাইন মোহাম্মদ ইমতিয়াজ, মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য ও ইনসিয়ার চেয়ারম্যান সায়মা শাহিদা ইসলাম, সানন্দা বিউটিফিকেশনের কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিউটিশিয়ান কুসুম আক্তার মীম, মেকআপ আর্টিস্ট শারমিন আক্তার, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহমেদ সহ অন্যান্য।আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা আয়েশা আক্তার, অগ্রগামী নারী উম্মে সুফিয়া হ্যাপি, আবিদা সুলতানা লামিয়া এবং ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ।

উক্ত মতবিনিময় সভাটি যুব সংগঠক, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক নতুন অধ্যায় সূচনা করেছে। সভাশেষে কর্মকর্তা, প্রশিক্ষকদের সাথে পরিচিত ও সৌজন্য সাক্ষাৎ এবং ফটো সেশনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সভার মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ:

★ঢাকা জেলার অধীনে আগামী দিনে যুব উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান।

★মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব সংগঠন সমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয়।

★যুব প্রশিক্ষণ, অনুদান, যুব পুরস্কার ও যুব ঋণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা।

★সময়োপযোগী প্রশিক্ষণ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ইংরেজি ভাষা শিক্ষা ও ফ্রিল্যান্সিং কোর্স অন্তর্ভুক্ত করার জোর দাবি।

★পূর্বে বঞ্চিত ও নিপীড়নের শিকার যুব সংগঠক ও উদ্যোক্তাদের পুনরায় সম্পৃক্ত করার সিদ্ধান্ত।

★ যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার WhatsApp গ্রুপ পুনরায় চালুর আহ্বান।

★মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল কাটা ও নদী খাল উদ্ধারের জন্য যুব সংগঠক ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category