• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মো. হিমেল মিয়া, মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কায়সার আহমেদ।

তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, আইন সবার জন্য সমান। মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাসসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

এদিকে চরমান্দালিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি হিসেবে পরিচিত শামীমকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কায়সার আহমেদ।

তিনি জানান, শামীমকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

কায়সার আহমেদ আরও বলেন, কাউকে গ্রেপ্তার করা হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়। কোনো অপরাধের বিষয়ে তথ্য থাকলে সাধারণ মানুষকে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

অপরদিকে, মাদক ও অনলাইন জুয়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান কায়সার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category