• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে লাঠি হাতে সোচ্চার হওয়ার আহ্বান সাখাওয়াতের

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

[ad_1]

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ‘লাঠি হাতে সোচ্চার’ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৩ মে) বিকেলে উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির যৌথ আহ্বানে এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে সাখাওয়াত হোসেন স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন বলেন, জিয়া হল থেকে রামবাবুর পুকুরপাড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও নতুন কার্পেটিং, পুকুরের পাড় বাঁধানো, সৌন্দর্যবর্ধন, বৃক্ষরোপণ, ল্যাম্পপোস্ট মেরামত এবং আধুনিক বাতি স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জকে আধুনিক ও পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে।

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, মাদক সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এটি তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এই সমস্যা মোকাবিলায় শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, সমাজের ভালো মানুষদেরও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে এলাকার মানুষকে লাঠি হাতে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা। পরে নাসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং দ্রুত উন্নয়নকাজ শুরুর নির্দেশ দেন।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক খান, সহ-সভাপতি মিজান, সাধারণ সম্পাদক কামরান হোসেন আবুল, নুরুল হুদা, সনেট সিনহা, সেন্টু খান, আবুল বাশার, রাকিব হোসেন, নজরুল, ভুট্টু, কবির, আরিফ, তুহিন, মামুন, রাজা, একরামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category