• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মাইম ফেইসের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

[ad_1]

সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ ও ইফতারের আয়োজন করেছে মাইম ফেইস।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকাল ৪টায় চানমারি মাউরা পট্টি এলাকার শ্রুতি বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৮০টি অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন মাইম ফেইসের সদস্যরা। এ আয়োজন সফল করতে সহযোগিতা করেন সংগঠনের বন্ধু, সদস্য, শুভানুধ্যায়ী, সম্মানিত উপদেষ্টা ও অভিভাবকবৃন্দ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইম ফেইসের উপদেষ্টা ডা. গাজী খায়রুজ্জামান। তিনি বলেন, “মাইম ফেইস একটি সাংস্কৃতিক মুখাভিনয় সংগঠন হিসেবে শুধু শিল্পচর্চায় সীমাবদ্ধ না থেকে সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া একটি মহৎ উদ্যোগ, যা সত্যিই প্রশংসনীয়।”

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদ। তিনি বলেন, “মাইম ফেইসের মতো অনেক সাংস্কৃতিক সংগঠন থাকলেও এ ধরনের মানবিক উদ্যোগ খুব কম দেখা যায়। প্রতি বছরের মতো এ বছরও তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস বলেন, “ঈদে অনেকেই ভালো খাবার উপভোগ করেন, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষ অনেক সময় সেমাই-চিনিও কিনতে পারেন না। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য সামান্য হলেও কিছু দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার চেষ্টা থাকবে।”

 

ঈদ সামগ্রী বিতরণ শেষে সংগঠনের সদস্যবৃন্দ, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একসাথে ইফতার করা হয়। এ সময় সবাই একত্রে ইফতার করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রাব্বি, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিন্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category