• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদী প্রেসক্লাবে সভাপতি বহিষ্কার, পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা – IPCSBDPress

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:১৯ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫: মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হলো এবং তার সভাপতির পদ বাতিল করা হলো।সেখানে আরও ঘোষণা করা হয়, অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল করা হলো।পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।সভায় উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন বাদল, মোঃ মোবারক হোসেন, মোঃ হিমেল মিয়া, সজিব, অলি উল্লাহ, মোঃ এমরুল ইসলাম, রুবেল, জাকির হোসেন, সেলিম রেজা প্রমুখ।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category